November 8, 2026, 10:21 am
শিরোনাম:
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করল বিজিবি ঝিনাইদহের গান্না ইউনিয়নে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর নিখোঁজ সাদ্দাম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ সীমান্তের ওপারে পড়ে আছে বলে দাবি করেছে তার পরিবার।

১ এপ্রিল এই ঘটনা ঘটলেও ৬ এপ্রিল বিকেল পর্যন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। নিথর দেহটি ওপারে পড়ে থাকায় পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।

সাদ্দামের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত বুধবার সাদ্দাম আরও কয়েকজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

এরপর তিনি আর ফিরে আসেননি। সাদ্দামের সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরেছেন।

সাদ্দামের বন্ধু আবু বক্কর শুক্রবার রাতে নিহতের পরিবারকে জানান যে, সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ ভারতের অভ্যন্তরেই পড়ে আছে।

নিহত সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন আর্তনাদ করে বলেন, ১ এপ্রিল সাদ্দাম বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইল সাথে নেয়নি।
আমরা ভেবেছিলাম সে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। পরে জানতে পারি অন্যদের সঙ্গে সে ভারতে গিয়েছিল। আমার ভাইকে কোমর ও পায়ে গুলি করা হয়েছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আমরা এখন অন্তত তার মরদেহটা ফেরত চাই।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার নিখোঁজ সাদ্দাম হোসেনের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

যেহেতু ঘটনাটি বাংলাদেশের অভ্যন্তরে ঘটেনি, তাই তাৎক্ষণিকভাবে বিস্তারিত যাচাই করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

এদিকে, ৫ এপ্রিল বিজিবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল বিকেলে ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে রাজন টিলা নামক খাসিয়া পল্লীতে প্রবেশ করে। সেখানে স্থানীয় খাসিয়াদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন নিখোঁজ হন।

বিজিবি আরও জানায়, নিখোঁজ সাদ্দাম হোসেনের পরিবারের পক্ষ থেকে ৪ এপ্রিল কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়ন বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তকরণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সচেতন করা হচ্ছে।



ফেসবুকে আমরা