November 5, 2026, 7:26 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাজেকে ফের চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সড়ক সচল করতে কাজ করছে সেনাবাহিনী

Reporter Name

রুপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধি:

 

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আবারও একটি চাঁদের গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। সোমবার ৪ মে সন্ধান ৭ টার সময়ে সাজেক-বাঘাইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

দুর্ঘটবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ১৪ ইবি বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার ও সড়ক সচল করার কাজ শুরু করেন। সেনাবাহিনী উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক পরিষ্কারের কাজ করছে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানিয়েছে, পাহাড়ি সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক থাকতে হবে এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।বাঘাইহাট জীপ মালিক সমিতির সভাপতি মো. রহিম বলেন, দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল, যা পর্যটক ও স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কটি সচল করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা এবং উল্টে যাওয়া গাড়ি সরিয়ে নেওয়ার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাদের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এ সময় তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা