সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ আরমান হোসেন:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের কৃতী সন্তান ফকির তৌহিদ বাংলাদেশ পুলিশে কর্মরত থেকে সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। অপরাধ দমন, মাদক নির্মূল ও চোরাকারবারিদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে তিনি কর্মক্ষেত্রে একের পর এক সাফল্যের স্বাক্ষর রাখছেন।
অপরাধীদের কৌশল ভেস্তে দিতে বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করেছেন ফকির তৌহিদ। তার কৌশলী অভিযান ও সাহসী পদক্ষেপে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। দায়িত্ব পালনে তার দক্ষতা ও পেশাদারিত্ব সহকর্মী ও স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে সাহসিকতা, কর্মদক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাকে উৎসাহিত করা হয়।
ফকির তৌহিদের এই অর্জনে গর্বিত সলঙ্গার বাসুদেবকোল গ্রামের মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, দেশের সেবায় তার এই সাহসী পথচলা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন।
মাটি ও মানুষের পক্ষ থেকে ফকির তৌহিদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।