September 20, 2026, 9:37 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষ,পরিতোষ কুমার বৈদ্য

Reporter Name

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

 

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর শক্তি প্রকল্প।

দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বুধবার। ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপন রায়। সহায়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরও দুই জন নারী সদস্য অর্পনা মল্লিক ও ললিতা রানী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ১৫ জন সদস্য, যুবদল থেকে ৫ জন ও পুরুষ দল থেকে ৫ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণে অপর্ণা মল্লিক, নেতা, নেতৃত্ব, নেতার ধরণ, নেতার গুণাবলী বিষয়ে এবং ললিতা রাণী মিস্ত্রি নির্বাহী কমিটির দায়িত্ব, কর্তব্য ও সভা পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী প্রকাশ গাইন বলেন, আমাদের গ্রামের যে সকল নারী সিসিডিবির সাথে যুক্ত হয়েছে তারা সকলেই নিজেদের মধ্যে জড়তা কাটিয়ে সমাজের উন্নয়নে কাজ করছে। প্রশিক্ষণ শেষে নারীরা কেবল নিজেদের গৃহস্থালী কাজের গণ্ডি থেকেই বের হয়ে আসেননি, বরং সমাজের যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের জোরালো মতামত তুলে ধরার সাহস অর্জন করেছেন।

আয়শা খাতুন বলেন, এই দুই দিনের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি অভিজ্ঞতা ছিল। প্রথম দিন প্রশিক্ষণ কেন্দ্রে আসার সময় মনের মধ্যে এক অজানা ভয় ও জড়তা কাজ করছিল, সবার সামনে কথা বলতে বুক কাঁপত। কিন্তু প্রশিক্ষকদের চমৎকার মডিউল, সহজবোধ্য আলোচনা এবং বিভিন্ন বাস্তবভিত্তিক দলগত কাজের মাধ্যমে সেই ভয় কেটে গেছে। দুই দিন ধরে সিসিডিবির এই আয়োজনে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে, যা আগামী দিনে আমাদের এলাকার নারীদের আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।



ফেসবুকে আমরা