September 20, 2026, 11:07 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শিকার কালীগঞ্জের সেই,শিক্ষক ২২ দিন পর জামিনে মুক্ত।

Reporter Name

মোঃ রানা,স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

 

ঝিনাইদহের কালীগঞ্জে ‘মব’ তৈরি করে গণপিটুনি ও যৌন নিপীড়নের সাজানো মামলায় কারারুদ্ধ শিক্ষক শাহ আলম অবশেষে ২২ দিন পর জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসাইন চৌধুরী শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

 

ঘটনার সূত্রপাত ঘটে গত ১৮ আগস্ট সকালে। উপজেলার বড় বাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমকে বিদ্যালয় কক্ষেই অবরুদ্ধ করে একদল চিহ্নিত দুর্বৃত্ত। সেখানে তাকে নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এক ছাত্রীকে দিয়ে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ এনে তাকে পুলিশে সোপর্দ করা হয়। হামলায় গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

জামিনে মুক্ত হওয়ার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় শিক্ষক শাহ আলম বলেন, স্থানীয় প্রভাবশালী একটি চক্র বিদ্যালয়ের পুকুর ইজারাসহ নানা অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। সম্পূর্ণ বিনা অপরাধে একটি মিথ্যা অজুহাত তৈরি করে ‘মব’ গঠনপূর্বক তাকে শারীরিক নির্যাতন ও কারাবাস করানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখায় ন্যায়বিচার পেয়েছেন জানিয়ে তিনি আদালত এবং সত্য উন্মোচনে ভূমিকা রাখা বস্তুনিষ্ঠ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুসন্ধানে জানা যায়, শিক্ষককে পেটানোর পর নিজেদের অপরাধ ঢাকতে হামলাকারীরা এক ছাত্রীর নাম ব্যবহার করে স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি স্বাক্ষরবিহীন অভিযোগপত্র দাখিল করে। সাদা কাগজে লেখা ওই বিতর্কিত চিঠিটি প্রকাশ পাওয়ার পরই শিক্ষক সমাজের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

 

পরবর্তীতে স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি ওই শিক্ষককে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে।



ফেসবুকে আমরা