September 19, 2026, 3:06 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়

Reporter Name

বিশেষ প্রতিনিধি :

 

ঢাকা মহানগরীর রূপনগর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় রূপনগর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নোমান হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রূপনগর থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে রূপনগর থানা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ঢাকা প্রেসক্লাব সব সময় জনস্বার্থে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের আপ্রাণ প্রচেষ্টা এবং প্রশাসনের তৎপরতায় এ এলাকায় মাদক ও সন্ত্রাসের প্রবণতা অনেকাংশে কমে এসেছে। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শিহাব উদ্দিন বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক নিজে মাঠে থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগের ধারাবাহিকতায় মিরপুর প্রেসক্লাবও জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দৈনিক মাতৃজগত পত্রিকার বার্তা সম্পাদক মো. শফিকুল ইসলাম, দৈনিক খবরের সময় পত্রিকার প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, সাংবাদিক ইমন, ও আজহার আলীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাজধানীর রূপনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ নোমান হোসেন যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন বলে স্থানীয়দের পক্ষ থেকে প্রশংসা পাওয়া যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী ও সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনার কারণে তিনি একজন মানবিক ওসি হিসেবে পরিচিতি পাচ্ছেন বলে স্থানীয়দের অভিমত।



ফেসবুকে আমরা