November 5, 2026, 7:26 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীর তানোরে হাতুড়িপেটায় মুমূর্ষু যুবক: হামলাকারীদের বাড়ি ঘিরে রেখেছেন গ্রামবাসী

Reporter Name

মো: আজিজুল ইসলাম, রাজশাহী:

 

 

রাজশাহীর তানোরে আজ ২ জুন, মঙ্গলবার উনোমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিট পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার চেষ্টা ও মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঘটনায় ভুক্তভোগী রিপন বর্তমানে মৃত্যুশয্যায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী হামলাকারী মামুনের বাড়ি ঘেরাও করে বিচারের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রিপন ও তার বাবা সাদেকুল ইসলামকে মারপিট করা হয়। হামলার শিকার হওয়ার পর তারা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর আবারও হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, মামুন ও তার মামাতো ভাইয়েরা মিলে রিপন ও তার বাবার গতিরোধ করে। এরপর ধারালো হাতুড়ি দিয়ে রিপনকে এলোপাতাড়ি ও বেধড়ক মারপিট করা হয়। আঘাতের তীব্রতায় রিপন নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত সাদেকুল ইসলামকে উদ্ধার করেন। অনেক খোঁজাখুঁজির পর রিপনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। বর্তমান রিপনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই পৈশাচিক হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মামুনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা ও শাস্তির দাবি জানিয়েছেন।

তানোর থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা।



ফেসবুকে আমরা