ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ রাজশাহী জেলা ট্রাফিক অফিসে এসপি নাঈমুল হাছানের বার্ষিক পরিদর্শন: দাপ্তরিক স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা: বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ তাহিরপুর উপজেলার পুরান লাউড় গ্রামের ৯৫০পিস ইয়াবা টেবলেট সহ আটক হলো তাহিরপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে হুমকি তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ

রাজশাহীতে উৎসব উদযাপনের মধ্যে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 74 শেয়ার

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

 

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 

রাজশাহীতে বাংলাদেশের সাংস্কৃতিক আনদোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী। শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন করেন অতিথি ও উদীচী নেতৃবৃন্দ।

এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহবায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ,শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু,চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন,উদীচী রাজশাহীর সহ-সভাপতি অজিত কুমার মন্ডল বক্তব্য রাখেন।

এ সময় নারী নেত্রী কল্পনা রায়,সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন,বাসদ জেলা আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ,উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও
রতন ভট্টাচার্য,কোষাধ্যক্ষ সন্তোষ কুমার,সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বৃন্দ আবৃতি করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ,প্রফুল্ল প্রামানিক।

খালেদা কেয়ার নির্দেশনায় উদীচীর শিশু শিল্পীদের পরিবেশনায় নাটক সুকান্ত ভট্টাচার্যের “রাখাল ছেলে” পরিবেশিত হয়। শেষে উদীচীর কন্ঠ শিল্লীদের পরিবেশনায় ছিল গণসংগীত।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃষক আনদোলনের নেতা ইলা মিত্র,উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী সলিল চৌধুরী,কবি সুকান্ত ভট্টাচার্য এবং চলচিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪