September 20, 2026, 11:44 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়,ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ,৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল

Reporter Name

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

নামজারি করে দিতে চাওয়া হয়েছিল ৫০ হাজার টাকা| টাকা দিতে রাজি না হওয়ায় নামজারি আবেদন করা হয় নামঞ্জুর| একই বণ্টননামা ও মালিকানা কাগজের ভিত্তিতে ভাইয়ের নামজারি মঞ্জুর হলেও নিজের আবেদন নামঞ্জুর হওয়ায় প্রশ্ন তুলেছেন বিশ্বজিৎ সরকার নামে এক কৃষক| এখানেই শেষ নয়, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং অনুমোদনের আবেদন করার পর মাত্র একদিনের মধ্যে সেটিও বাতিল করা হয়েছে| এমনই গুরুতর অভিযোগ ওঠেছে সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম সারোয়ারের বিরুদ্ধে| বিশ্বজিৎ উপজেলার চামরদানি ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পুতুল সরকারের ছেলে|

বিশ্বজিৎ তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ১ আগস্ট বিশ্বজিৎ নিজের নামে তিনটি ক্রয় দলিল এবং সহোদর ভাইদের সঙ্গে বণ্টননামা দলিলের মাধ্যমে পাওয়া মোট ২৭৫ শতাংশ জমির নামজারির জন্য আবেদন করেন (নং-৪২৩৯৮৩৮)| যা তদন্তের জন্য সারোয়ারের কাছে পাঠানো হয়| কিন্তু সারোয়ার বিশ্বজিৎকে একাধিকবার ফোন করে তার অফিসে এবং অফিসের সামনের রাস্তায় দেখা করতে বলেন| বিশ্বজিৎ দেখা করলে সারোয়ার বিশ্বজিতের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন| বিশ্বজিৎ ৬ থেকে ৭ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে সারোয়ার তাতে রাজি হননি| এদিকে গত ১৭ আগস্ট ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং অনুমোদনের আবেদন করেন বিশ্বজিৎ| কিন্তু পরদিনই আবেদনটি বাতিল করেন সারোয়ার|

বিশ্বজিৎ সরকার বলেন, একই দলিল ও সংশ্লিষ্ট মালিকানা কাগজের ভিত্তিতে আমার ভাইয়ের নামে নামজারি মঞ্জুর হয়েছে| পরবর্তীতে ভাই সেই জমি অন্যত্র হস্তান্তরও করেছেন| আমার বিরুদ্ধে খাজনা পরিশোধ না করার অভিযোগ তুলে নামজারি আবেদন না মঞ্জুর করেছেন এবং আমার ভাইয়ের নামজারি নাকি ভুলবশত করেছেন| তাই তিনি (সারোয়ার) প্রয়োজনে আমার ভাইয়ের নামজারি খতিয়ান, বণ্টননামা ও হস্তান্তর দলিল বাতিল করে দেওয়ারও হুমকি দিয়েছেন|

মধ্যনগর

অভিযুক্ত গোলাম সারোয়ার বলেন, ‘আমি ৫০ হাজার টাকা দাবি করেছি তার প্রমাণ দিতে পারবেনা| বিশ্বজিতের ভাইয়ের বাটোয়ারা দলিলটি সম্প্রতি হওয়ায় আমি ধরে নিয়েছিলাম উক্ত জায়গার খাজনা পরিশোধ করা হয়েছে এবং সরলমনে তা মঞ্জুর করেছি| সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পেলে তা বাতিল করা হবে| আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|’

বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদার জানান, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুযায়ী বণ্টননামা হস্তান্তর দলিল নয়| তাই বণ্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের রশিদ বাধ্যতামূলক নয়| ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩-এর ৬(২) ও ৬(৩) ধারার বিষয়টিও তিনি উল্লেখ করেন|



ফেসবুকে আমরা