September 21, 2026, 12:02 am
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

Reporter Name

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

 

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামের এক হ্যান্ডলিং শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থলবন্দরের ৯ নম্বর শেডের (গুদাম) অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক সহিদ আলী।

 

আহত আক্তারুল ইসলাম বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ও বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

 

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সুত্র জানায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে ট্রাকে ভারী যন্ত্রাংশ উঠানোর সময় ফর্কলিফের সিলিং তার ছিড়ে যায়। এর ফলে ভারী যন্ত্রাংশ সিলিং তার ছিড়ে শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

 

এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী। আহত শ্রমিক আক্তারুল ইসলামকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

সহিদ আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যেয়ে আহত শ্রমিক আক্তারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

 

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলামের শারীরিক অবস্থা মারাত্নক ও আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

 

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, বিষয়টি শ্রমিক নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন। আমরাও খোঁজ খবর নিচ্ছি। তার চিকিৎসার সুব্যবস্থা নেওয়া হবে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

 

উল্লেখ্য চলতি বছরের ৭ এপ্রিল পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে শাহাজান আলি (৫৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।#

প্রেরক:-

মো,মনির হোসেন।

বেনাপোল প্রতিনিধি যশোর।

তারিখ:-৩১/০৮/২৬

মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,



ফেসবুকে আমরা