ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন-লালু

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
  • 74 শেয়ার

হাবিব (গাবতলী) বগুড়া :

 

বগুড়ায় বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হেলালুজ্জামান তালুকদার লালু।

সংসদীয় আসন ৪২,বগুড়া-৭ (গাবতলি-শাজাহানপুর ) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টায় শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় গাবতলি-শাজাহানপুর উপজেলা  বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন করে  হেলালুজ্জামান তালুকদার বলেন, খালেদা জিয়া এই আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া -৭ (গাবতলি-শাজাহানপুর) থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবার সবচেয়ে বেশি ভোটে বিজয়ী হয়ে আমরা তাকে এ আসন উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের স্বার্থে ম্যাডাম কখনো আপোষ করেননি।
উল্লেখ্য বগুড়া -৭(গাবতলি-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪