November 5, 2026, 2:56 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিয়ানীবাজারে খেলার মাঠে বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

সিলেটের বিয়ানীবাজারে খেলাধুলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে সিয়াম আহমদ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়া বহর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিয়াম আহমদ ওই গ্রামের আবদুল শুক্কুর মরলের ছেলে। অভিযুক্ত তামিম আহমদ (১৪) একই এলাকার কয়েছ আহমদের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের খেলার মাঠে কয়েকজন কিশোর একসঙ্গে খেলাধুলা করছিল।

এ সময় তুচ্ছ বিষয় নিয়ে সিয়াম ও তামিমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তামিম ধারালো ছুরি দিয়ে সিয়ামকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসে। তবে আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। একটি তুচ্ছ বিরোধ কীভাবে ভয়াবহ পরিণতির দিকে গড়ালো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে আটকের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।



ফেসবুকে আমরা