September 24, 2026, 6:39 am
শিরোনাম:
কলাপাড়ায় মা-ছেলেকে অমানবিক নির্যাতনের অভিযোগ: বিএনপি নেতা চুন্নু তালুকদারকে শোকজ সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)

Reporter Name

মোঃ সিমান্ত তালুকদার

 

বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তংমক পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ওই কিশোরীর গর্ভধারণ ও পরবর্তী শারীরিক জটিলতার বিষয়টিও সামনে এসেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক সময়ে ওই চারজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ক্যহ্লাচিং মারমার ছেলে ক্যসিংনু মারমা, ক্রোচিং অংয়ের ছেলে উহাইমং মারমা, মংচ মারমার ছেলে সিংহ্লা মারমা এবং মৃত মংচহ্লা মারমার ছেলে উশৈনু মারমা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী, প্রথমে ক্যহ্লাচিং মারমার ছেলে ক্যসিংনু মারমা তাকে ধর্ষণ করেন। এর পরদিন উহাইমং মারমা ও সিংহ্লা মারমা এবং পরবর্তীতে উশৈনু মারমা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে কিশোরী। অভিযোগে আরও বলা হয়েছে, উশৈনু মারমা এক সন্তানের বাবা।

কিশোরীর ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় চার মাস পর উহাইমং মারমা তাকে এক পাতা ট্যাবলেট দেন। ওই ট্যাবলেট খাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তার মা-বাবা তাকে চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের দাবি, দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর গত ৮ সেপ্টেম্বর তারা ঘটনাটি জানতে পারেন। হাসপাতালে চিকিৎসার সময় কিশোরীর গর্ভধারণ ও পরবর্তী শারীরিক জটিলতার বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায় বলে দাবি তাদের। এ ছাড়া পাড়াবাসীর কাছ থেকেও তারা ঘটনার বিষয়ে জানতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চারজনের মধ্যে একজনকে আটক করা হয়। পরে বিকেলে আরও তিনজন রুমা থানায় উপস্থিত হলে তাদেরও আটক করা হয়। এরপর চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজনই কিশোরীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘটনার প্রকৃত সময়কাল, ঘটনার ধরন, অভিযোগের বিস্তারিত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। আগামীকাল সকালে তাদের বান্দরবান আদালতে পাঠানো হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

ভুক্তভোগী কিশোরীর পরিচয় আইনগত ও মানবিক কারণে প্রকাশ করা হয়নি।



ফেসবুকে আমরা