November 10, 2026, 4:28 pm
শিরোনাম:
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক, নীলফামারীর ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ হরিণাকুন্ডুতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি বশির উদ্দিন গ্রেফতার দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড ১০ নভেম্বর ছাত্রলীগের কর্মসূচি কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা-ভাঙচুর: বিভিন্ন জেলায় আ.লীগ-ছাত্রলীগের ডজনখানেক গ্রেফতার,  মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাগজানার ১১টি প্রতিষ্ঠানে জেলা পরিষদের সাড়ে ১৯ লাখ টাকা অনুদান

Reporter Name

জয়পুরহাট প্রতিনিধি
আকতার হোসেন বকুল

 

​পাঁচবিবি (জয়পুরহাট), ৯ জুলাই ২০২৬: জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
​বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের চিঠি হস্তান্তর করেন। তিনি বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হকের হাতে এই চিঠি তুলে দেন।
​বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—সোনাপুর উচ্চ বিদ্যালয় (২ লাখ), আটাপাড়া ঈদগাঁহ (২ লাখ), আটাপাড়া মাজার শরীফ মসজিদ (৫ লাখ), রামচন্দ্রপুর মসজিদ (১ লাখ), রামচন্দ্রপুর উত্তরপাড়া মসজিদ (১ লাখ), রামচন্দ্রপুর পূর্বপাড়া মন্দির (২ লাখ), ঘোড়াপা শাহ্ সুফি আলাউদ্দিন নূরী হাফেজিয়া মাদ্রাসা (দেড় লাখ), ঘোড়াপা ফোরকানিয়া মহিলা মাদ্রাসা (১ লাখ), বাগজানা মাস্টার পাড়া মসজিদ (১ লাখ), রামভদ্রপুর পুরাতন মসজিদ (১ লাখ) এবং ভুঁইডোবা এতিমখানা মাদ্রাসা (২ লাখ টাকা)।
​চিঠি হস্তান্তরকালে জেলা পরিষদ প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বরাদ্দের অর্থ যথাযথভাবে ও স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানোর নির্দেশ দেন। তিনি ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে দ্রুত বরাদ্দের চিঠি পৌঁছে দেওয়ার তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন আটাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. আনিছুর রহমান লিটন।
​জেলা পরিষদ প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, চেয়ারম্যান মো. নাজমুল হক দ্রুত সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানের কাছে বরাদ্দের চিঠি পৌঁছে দেন। একইসঙ্গে তিনি প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বরাদ্দের অর্থ উত্তোলনের জন্য জেলা পরিষদ কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।
​জেলা পরিষদ প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, “সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে যে সব প্রতিষ্ঠান এবার বরাদ্দ পায়নি, সেগুলোর অবকাঠামো উন্নয়নেও প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হবে।”



ফেসবুকে আমরা