September 19, 2026, 2:10 pm
শিরোনাম:
বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ আটক ১০
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

রাজশাহী,১-৭-২৬-জুলাই, উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তিন দশকের বেশি সময়ের পথচলাকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ দিনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

দিনের কর্মসূচির সূচনা হয় সকালবেলায় বেলুন ও পায়রা উড়িয়ে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এর পরপরই এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পুলিশ লাইনস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো র‍্যালিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল পুলিশের বিভিন্ন ইউনিটের সুসজ্জিত প্যারেড, বিশেষ করে অত্যাধুনিক সোয়াট টিমের অংশগ্রহণ। তাদের সুশৃঙ্খল মার্চপাস্ট ও পেশাদারিত্বের প্রদর্শন অনুষ্ঠানটির গাম্ভীর্য ও আকর্ষণ বৃদ্ধি করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানমালার মাধ্যমে আরএমপি তার সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগনের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে অংশ নেওয়া সকলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।



ফেসবুকে আমরা