November 5, 2026, 10:52 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাবনায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িতে আগুন ও ভাঙচুর

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক, পাবনা

​পাবনার সাঁথিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিলকুলা গ্রামে এই ঘটনা ঘটে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) ভোরে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় বখাটেরা। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
​এই জঘন্য ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সকালে শত শত মানুষ জড়ো হয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা প্রথমে বাড়িঘর ভাঙচুর করে এবং পরবর্তীতে তাতে আগুন ধরিয়ে দেয়।
​ঘটনার খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা এলাকায় বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখেছেন।



ফেসবুকে আমরা