November 5, 2026, 7:28 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

Reporter Name

মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে র‌্যাব-১৩।

সোমবার (২৫ মে) সকালে দিনাজপুরের বিরল উপজেলার চকেরহাট গরুর হাট পরিদর্শন করেন সিপিসি-১ র‍্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ নাজমুল নিশাত।

সিপিসি-১ র‍্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ নাজমুল নিশাত বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুর ক্যাম্প সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন পশুর হাটে সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম ঘটে। এ সুযোগে চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে র‍্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

বিশেষ করে জাল টাকার প্রতারণা রোধে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করে অভিযান পরিচালনা করা হবে। সন্দেহজনক ব্যক্তি ও কর্মকাণ্ডকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া যানজট নিয়ন্ত্রণ ও হাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের র‍্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে, ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং যাত্রী হয়রানি প্রতিরোধে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প সর্বাত্মকভাবে তৎপর রয়েছে। হাইওয়ে ও বাস টার্মিনালগুলোতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, দিনাজপুর জেলায় আসন্ন ঈদকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘরমুখো বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বেআইনি পণ্য ও সন্দেহজনক বস্তু পরিবহন রোধে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও ঈদ উপলক্ষে পুলিশের সঙ্গে সমন্বয় করে চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা