September 19, 2026, 4:25 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নেত্রকোনায় বৃক্ষহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের

Reporter Name

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

 

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। যারা গাছগুলো উপড়ে ফেলেছে, তাদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।’ শুক্রবার (২৮ আগস্ট) কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাশে পুনরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গত ২৫ আগস্ট রাতে উপজেলার বামনীকোণা এলাকায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি চারা ভেঙেও ফেলা হয়। ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানান ডেপুটি স্পিকার।

 

কায়সার কামাল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এবং এলাকার জন্য এটি একটি বেদনাবিধুর দিন। গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের দায়িত্ব হলো গাছগুলোর হত্যাকারীদের খুঁজে বের করা। দুই দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষহত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হবে।’ বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, শিশুর জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিন স্মরণীয় করে রাখতে একটি করে গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে শুধু ঘোষণা নয়, স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।তিনি বলেন, নেত্রকোনায় প্রয়োজনের তুলনায় বৃক্ষের পরিমাণ অনেক কম। সড়কের পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সেখানে কেন বৃক্ষরোপণ হচ্ছে না, সেটিও খতিয়ে দেখা দরকার। গাছ উপড়ে ফেলার ঘটনায় রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান তিনি।

 

সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহির মধ্যে আনতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির পর কাগজে-কলমে কতটি গাছ লাগানো হয়েছে, তার পাশাপাশি বাস্তবে কতটি গাছ টিকে আছে, সে তথ্যও সাংবাদিকদের তুলে ধরতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ৫ আগস্টকে স্মরণ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ওই দিনকে স্মরণীয় করে রাখতে এসব গাছ লাগানো হয়েছিল। ইচ্ছাকৃতভাবে গাছ উপড়ে ফেলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা