September 24, 2026, 8:42 am
শিরোনাম:
কলাপাড়ায় মা-ছেলেকে অমানবিক নির্যাতনের অভিযোগ: বিএনপি নেতা চুন্নু তালুকদারকে শোকজ সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ভেড়ামারায় মিলল শৈলকুপা পৌর ছাত্রদল নেতা রকির মরদেহ

Reporter Name

সুবর্ণবিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

 

ঝিনাইদহের শৈলকুপা থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রূপপুর এলাকার আকাতের ঘাটসংলগ্ন নদী থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে রাকিবুজ্জামান রকি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও দলীয় সহকর্মীরা বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। নিখোঁজের পর থেকে পরিবারে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। শেষ পর্যন্ত আজ সকালে নদী থেকে তার লাশ উদ্ধারের খবর এলে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা এ ঘটনাকে অত্যন্ত রহস্যজনক বলে দাবি করছেন। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ভেড়ামারা থানা-পুলিশ জানিয়েছে, নদীর তীরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যু কারণ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

রাকিবুজ্জামান রকির এই আকস্মিক ও অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও শৈলকুপা পৌর এলাকায় এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।



ফেসবুকে আমরা