ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

নাসিরনগরে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানকে শুভেচ্ছা ও দোয়া মাহফিল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 132 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত প্রার্থী জনাব এম এ হান্নানকে শুভেচ্ছা জানিয়ে ও তাঁর সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নাসিরনগর কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সম্মুখে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এম এ হান্নান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ। দোয়া মাহফিলের সঞ্চালনা করেন মাহে আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজ্জম চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো. জামাল মিয়া ও আলমগীর হোসেন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন পাঠান, সাবেক জাসাস নেতা সাখাওয়াত ভূঁইয়া, শ্রমিক দলের সাবেক সভাপতি ইমরান মিয়া, গোয়ালনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন ও কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন মাহমুদ প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা এম এ হান্নানের নির্বাচনী সফলতা এবং বিএনপির বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪