September 20, 2026, 10:22 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রসিদুল ইসলাম লাল মিয়া

Reporter Name

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :

 

আসন্ন বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। তবে সব আলোচনা ও হিসাব-নিকাশের ঊর্ধ্বে থেকে বর্তমানে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে সমাজসেবক ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রসিদুল ইসলাম লাল মিয়া-এর নাম।

এলাকার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন তাকে ঘিরেই চলছে নানা আলোচনা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন লাল মিয়া। দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি রাজনৈতিক কারণে বিভিন্ন সময় হয়রানি ও কারাবরণও করতে হয়েছে তাকে। ত্যাগ-তিতিক্ষা ও প্রতিকূলতার মধ্যেও দলীয় আদর্শ ও নেতাকর্মীদের পাশে থাকার কারণে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় ভোটারদের মতে, দলীয় রাজনীতির পাশাপাশি লাল মিয়া দীর্ঘদিন ধরে নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। করোনাকালীন সংকট, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান স্থানীয়রা। এ প্রজন্মের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একই সঙ্গে প্রবীণ ও মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ তাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

এলাকার কয়েকজন প্রবীণ নাগরিক জানান, নারায়ণপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, রসিদুল ইসলাম লাল মিয়া রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

রাজনৈতিক নেতাকর্মীদের অনেকের ভাষ্য, বিএনপির কঠিন সময়ে মাঠে থেকে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এবং বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করার অভিজ্ঞতা তপনের রাজনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় জেল-জুলুম ও নানা চাপের মুখোমুখি হলেও তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে দাবি স্থানীয় সমর্থকদের।

নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে রসিদুল ইসলাম লাল মিয়া বলেন, “আমি পদের লোভে নয়, বরং আমার নারায়ণপুর ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে থেকে মানুষের সুখ-দুঃখ দেখেছি এবং নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে নারায়ণপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব, যেখানে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা পাবে।”

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে লাল মিয়াকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও রাজনৈতিক আলোচনা ততই বাড়ছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ড আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন স্থানীয় রাজনৈতিক মহলের আলোচনার অন্যতম বিষয়।



ফেসবুকে আমরা