September 20, 2026, 7:24 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নরসিংদী সদরে শুরু জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান,১৪ ইউনিয়ন ও দুই পৌরসভাসহ শিক্ষা প্রতিষ্ঠান-হাসপাতালে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

Reporter Name

মোস্তফা মিয়া, নরসিংদী:

 

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণার পর নরসিংদী সদর উপজেলায় শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম।

 

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার দুই পৌরসভা, উপজেলা প্রশাসন ও ১৪টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

 

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নেন।

 

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম কোনো সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি বিশেষের একক উদ্যোগে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; নিয়মিতভাবে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, নির্মাণাধীন ভবন ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ করতে হবে। পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেগুলো ধ্বংস করতে হবে।

 

এদিকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন নরসিংদী গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। সকলের সহযোগিতায় বর্জ্য অপসারণের উপযুক্ত স্থান নির্ধারণ এবং আধুনিক ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

 

চ্যালেঞ্জ, সমালোচনা ও নানা সীমাবদ্ধতা থাকলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নরসিংদী সদর উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

আসুন, সবাই মিলে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি—পরিচ্ছন্ন রাখি ঘর, প্রতিষ্ঠান ও পরিবেশ; গড়ে তুলি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নরসিংদী।



ফেসবুকে আমরা