September 19, 2026, 3:46 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ কোণে সমিলের পেছনের এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই এলাকার একটি ভিডিও চিত্র ধারণ করা হয়, যা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় এ ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। স্কুল মাঠ ও এর আশপাশের নিরিবিলি পরিবেশকে কাজে লাগিয়ে বিভিন্ন বয়সের যুবকরা দিনে-দুপুরে প্রকাশ্যেই মাদক সেবন করছে। এর ফলে একদিকে যেমন এলাকার উঠতি বয়সি তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্বস্তির মধ্যে রয়েছেন।

 

এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও এই চক্রের তৎপরতা থামছে না। জনবহুল ও একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সংবেদনশীল এলাকায় প্রকাশ্যে মাদকের আসর বসার কারণে সাধারণ পথচারীদেরও নানা বিড়ম্বনায় পড়তে হয়।

 

এই বিষয়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদ উল্লাহ মুঠোফোনে বলেন, “বিষয়টি ভীষণ খারাপ, তবে এটা বাইরের বিষয়, আমার কী করার আছে তা দেখতে পারি না। আইনশৃঙ্খলা মিটিংয়ে বলেছিলাম স্কুলের চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার জন্য।”

 

বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই মাদকের আখড়া উচ্ছেদ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা