ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

নবাবগঞ্জ সরকারি কলেজে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫
  • 80 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার ২৯ নভেম্বর সকাল ১০টায় শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর। সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান হানু। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সম্পাদক জনাব মেজবাউল জাকের এবং অধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অডিটোরিয়ামটি আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে ১০টিরও বেশি ইভেন্টে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ।”

শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪