October 1, 2026, 9:38 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে নতুন ইউএনও সঙ্গে লায়ন হারুনুর রশিদের মতবিনিময় ও সাক্ষাৎ উত্তরা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি পুনর্বহাল, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগ গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ঝিনাইদহে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫’ প্রদানকৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দিলেন পুলিশ সুপার নওগাঁর ধামইরহাট সোনাদিঘী আদিবাসী পল্লীতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াও গ্রেফতার নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াও গ্রেফতার সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য শিবপুর মানুষের কান্না।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর ধামইরহাট সোনাদিঘী আদিবাসী পল্লীতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

Reporter Name

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

 

ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন— মো. আবু মুছা, তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তারা ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার একটি আদিবাসী পল্লিতে বসবাস করেন।

 

জানা গেছে, ইসলাম গ্রহণের আগে তাদের নাম ছিল পিউস মর্মু, মগদালিনা সরেন, আন্তনি মর্মু, ফূলমনি আন্না ও পিত্তর মর্মু।

 

পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর তাদের মধ্যে এ ধর্ম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করেন। একপর্যায়ে নিজেদের ইচ্ছা ও সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন পরিবারের পাঁচ সদস্য।

 

গত বুধবার বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালেমা শাহাদাত পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

ইসলাম ধর্ম গ্রহণের পর মোসা. ফাতেমা বিবি বলেন, “নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি আকৃষ্ট হই। সবকিছু জেনে-বুঝেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনগুলোতে সমাজের মুসলিম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে একত্রে বসবাস করতে চাই।



ফেসবুকে আমরা