October 1, 2026, 9:37 pm
শিরোনাম:
ফরিদগঞ্জে নতুন ইউএনও সঙ্গে লায়ন হারুনুর রশিদের মতবিনিময় ও সাক্ষাৎ উত্তরা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি পুনর্বহাল, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগ গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ঝিনাইদহে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫’ প্রদানকৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দিলেন পুলিশ সুপার নওগাঁর ধামইরহাট সোনাদিঘী আদিবাসী পল্লীতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াও গ্রেফতার নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াও গ্রেফতার সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য শিবপুর মানুষের কান্না।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

 

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (জিটিইসি)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক ‘ফ্যাব্রিক লাইব্রেরি’। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজের ‘জিটিইসি ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শিক্ষার্থীদের টেক্সটাইল খাতের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, ম্যাটেরিয়াল সোর্সিং, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পখাতের উপযোগী কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করতেই এই ফ্যাব্রিক লাইব্রেরি স্থাপন ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকারিয়া আলম জিকু, যিনি পূর্বে নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং এবং কেনপার্কের ফ্যাব্রিক টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. সাফায়েত ইসলাম এবং সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের আরঅ্যান্ডডি বিভাগের এক্সিকিউটিভ অফিসার ও অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট আহসানুজ্জামান রনি।

 

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী মো. ইসমাইল হাসান ও প্রাপ্তি সাহার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, নতুন চালু হওয়া এ ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ও শিল্পখাতের সঙ্গে শক্তিশালী মেলবন্ধন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা