ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

দেশের পথে তারেক রহমান বরণ করে নিতে প্রস্তুত লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
  • 98 শেয়ার

তোফায়েল আহমদ, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:

 

 

বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দলের অভিভাবক হিসেবে পরিচিত জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। তাকে স্বাগত জানাতে প্রস্তুত লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী ও সমর্থক। পাশাপাশি সিলেটে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, কারণ তিনির শ্বশুড়বাড়ী খ্যাত সিলেটে তিনি সিলেট বিমান বন্দরে আসবেন প্রথমে এবং কিছুক্ষণ অবস্থান করে আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনপথে ব্যাপক জনসমাগম হতে পারে। ইতোমধ্যে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরণ অনুষ্ঠানকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন স্বপ্ন ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা দেখার প্রত্যাশায় আজ রাজপথে মুখর। বিএনপি নেতাকর্মীদের মতে, তারেক রহমানের দেশে ফেরা কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি বড় পদক্ষেপ।

এদিকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রবাসে থেকেও তারা দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সদা সচেতন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসী শ্রমিক ও রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার আদায়ে তারেক রহমানের ভূমিকা অতীতে যেমন গুরুত্বপূর্ণ ছিল, ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন। তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলেও মন্তব্য করেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে তরুণ সমাজের মাঝে তাঁর নেতৃত্ব নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে এক উৎসবমুখর ও ঐতিহাসিক পরিবেশের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা, ভালোবাসা ও আন্দোলনের প্রতীক হয়ে এই আগমন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪