November 5, 2026, 7:26 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দর্শনা-জীবননগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে আহত- ৬

Reporter Name

মোঃ আলমগীর হোসেন,  চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 

 

চুয়াডাঙ্গার জীবননগরে ইজিবাইক, মোটরসাইকেল ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশু ও নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইজিবাইক চালক জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুর রহমান ওরফে কালো ফজলুর ছেলে লিখন হোসেন (৩০), মোটরসাইকেল চালক ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), ইজিবাইকের যাত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের মৃত ফেদ আলী মালিথার ছেলে আমজেদ মালিথা (৪৭), একই গ্রামের মৃত আবু জেহেলের ছেলে আব্দুস সোবহান (৫৭) এবং বজলুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৪২)। এছাড়া আহত হয়েছেন রেশমা খাতুনের এক শিশু কন্যা।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, যাত্রীবোঝাই একটি ইজিবাইক দর্শনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উথলী বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিজ লেন ছেড়ে ডান দিকে গিয়ে দ্রুত গতিতে ইজিবাইকে সামনাসামনি ধাক্কা মারে। এ সময় একটি মোটরসাইকেলেও ধাক্কা মারে মাইক্রোবাসটি।

দুর্ঘটনায় ইজিবাইকের চালক, যাত্রীরা ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। উথলী ক্যাম্পের বিজিবি সদস্যদের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।প্রাথমিক চিকিৎসা শেষে আহত লিখনকে যশোর সদর হাসপাতাল এবং আমজেদ, সোবহান ও রেশমা খাতুনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ। তবে মাইক্রোবাসের চালক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।



ফেসবুকে আমরা