November 5, 2026, 8:30 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তুচ্ছ ঘটনায় প্রাণ গেল পশুখাদ্য ব্যবসায়ীর, এলাকাছাড়া অভিযুক্তরা

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

২৮ মে রবিবার,রাজশাহীর মোহনপুর উপজেলায় আম চুরিকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ইটের আঘাতে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক পশুখাদ্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ জুন) অনুমানিক প্রায় এগারোটা থেকে রাত বারোটা ঘটনাটি ঘটে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মৌগাছি বাজারে পশুখাদ্য ব্যবসা করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন আব্দুর রাজ্জাকের বাগান থেকে রাসেল নামে এক ব্যক্তি দুটি আম্রপালি আমগাছের আম চুরি করে বিক্রি করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ইটের আঘাতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই সংঘর্ষের ঘটনায় আহত জুয়েল রানা (১৬) নামে এক অটোভ্যানচালক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ছেলে রাজুর অভিযোগ,আম চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ধরেই এই হামলার সূত্রপাত হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত মকবুল (৫০) তাঁর ছেলে পশু চিকিৎসক শাহীনসহ জড়িতরা বাড়িঘরে তালা ঝুলিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে মোহনপুর থানার এসআই মোদাচ্ছের খাঁন ও এসআই জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



ফেসবুকে আমরা