November 5, 2026, 6:15 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তিন সন্তানের আর্তনাদও থামাতে পারেনি পাষণ্ড বাবাকে: সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন

Reporter Name

স্টাফ রিপোর্টার: হাফিজুল ইসলাম লস্কর

 

 

​সিলেটের কানাইঘাটে তিন মেয়ের চোখের সামনে মাকে কুপিয়ে হত্যার এক পৈশাচিক ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী সোহেল আহমদকে পুলিশ গ্রেপ্তার করলেও এলাকায় এখনো বিরাজ করছে শোক ও আতঙ্ক। ১২ বছরের শিশু কন্যার জবানবন্দিতে উঠে এসেছে সেই রাতের বিভীষিকাময় বর্ণনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​
​নিহত ফারহানা বেগমের বড় মেয়ের ভাষ্যমতে, গত সোমবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার একপর্যায়ে সোহেল ধারালো দা দিয়ে ফারহানার ওপর চড়াও হন। বাঁচার আকুতি জানিয়ে ফারহানা স্বামীর পা জড়িয়ে ধরলেও মন গলেনি সোহেলের। উল্টো মাথা, গাল ও বুকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিনি। এসময় সন্তানরা মাকে বাঁচাতে এগিয়ে এলে সোহেল তাদেরও হত্যার হুমকি দিয়ে সরিয়ে দেন। এমনকি নিজের বাবাকেও অস্ত্র উঁচিয়ে দূরে সরিয়ে রেখে এই হত্যাকাণ্ড সম্পন্ন করেন তিনি।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই ফারহানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন সোহেল। নির্যাতনের সইতে না পেরে দুইদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। সোমবার বিকেলে সোহেল তাকে বুঝিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সেই রাতেই ফিরতি পথে ও বাড়িতে আসার পর ফের শুরু হয় কলহ, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী রূপ নেয়।

​হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সোহেল পালিয়ে গেলেও পুলিশি তৎপরতায় কালীনগর বাগরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত ফারহানা’র ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল তার অপরাধ স্বীকার করেছেন।

​এই ঘটনাটি পারিবারিক সহিংসতার এক চরম ও বীভৎস রূপ। তুচ্ছ কারণে একজন মা ও স্ত্রীর জীবন কেড়ে নেওয়া এবং অবুঝ শিশুদের সামনে এমন পৈশাচিকতা প্রমাণ করে যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় কতটা গভীর হয়েছে। স্থানীয়রা এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা