September 24, 2026, 7:30 am
শিরোনাম:
কলাপাড়ায় মা-ছেলেকে অমানবিক নির্যাতনের অভিযোগ: বিএনপি নেতা চুন্নু তালুকদারকে শোকজ সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তালান্দো বাজারে সন্ধ্যার অভিযানে ধরা পড়ল ইয়াবাসহ যুবক, উদ্ধার ৪০ পিস,

Reporter Name

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

 

রাজশাহীর তানোরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজ হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে তানোর থানা পুলিশ। আটক মাহফুজ হাসান তানোর উপজেলার কালনা গ্রামের আজাহার খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই উত্তম কুমার ও এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তালন্দ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে তালন্দ মাঠ মিনি স্টেডিয়ামের সড়কের পাশে অভিযান চালিয়ে মাহফুজ হাসানকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ আটক মাহফুজ হাসানকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় তানোর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মামলার পর আটক আসামিকে ১৪ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।



ফেসবুকে আমরা