September 20, 2026, 9:39 pm
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান

Reporter Name

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৩টায় হোয়াইক্যং স্কুল থেকে বাজার এলাকা মিছিলটি বের হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

 

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানান।

 

সমাবেশে হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। তিনি আগামী দিনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।

 

টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিক উল্লাহ বলেন, জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

 

এ সময় কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে রাজনৈতিক সচেতনতা ও ঐক্য প্রয়োজন। তিনি ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

 

মিছিল ও সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা