November 5, 2026, 4:08 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জৈন্তাপুরে পথরোধ করে সাংবাদিককে কুপিয়ে ছিনতাই

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব-পরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক সংবাদকর্মীকে রক্তাক্ত জখম ও তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত ১৪ মে জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউনিয়নের তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯) জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

ঘটনায় তিনি জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামের এক ব্যক্তি ও আরও ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনার উদ্দেশ্যে ঘটনার দিন সকালে জুয়েল আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন রায়হান হোসেন। জুয়েল তাকে পীরের বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন।

পরে রায়হান তার সঙ্গে থাকা কোরবানির পশু ক্রয়ের ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে সেখানে পৌঁছান।

একপর্যায়ে জুয়েলের প্ররোচনায় নিজের মোটরসাইকেল রেখে তার মোটরসাইকেলে করে চিকনাগুল বাজারে যান রায়হান।

বাজার ঘুরে ফেরার পথে নির্জন এলাকায় পৌঁছালে জুয়েল একটি ফোনকল রিসিভ করার অজুহাতে মোটরসাইকেলের গতি কমিয়ে দেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তাদের পথরোধ করে।

সিএনজি থেকে দেশীয় ধারালো অস্ত্র ও রডসজ্জিত ৪-৫ জন যুবক বের হয়ে রায়হান হোসেনকে ঘিরে ফেলে।

হামলাকারীরা তার পেটে ধারালো চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

রায়হান আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্ত জুয়েল আহমদ তাকে দুষ্কৃতিকারীদের মুখে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার ডান পায়ের হাঁটু ও কাঁধে গুরুতর জখম হয়।

পরে তার সঙ্গে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে শুক্রবাড়ি বাজার সংলগ্ন নির্জন স্থানে ফেলে যায় এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নিলে সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়।

পরে স্থানীয় পথচারীদের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে খাদিমপাড়াস্থ সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. রায়হান হোসেন বলেন, আমি পরিচিত একজনের কথায় বিশ্বাস করে গিয়েছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে ফাঁদে ফেলে হামলা চালানো হয়েছে।

আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন কর্মরত সংবাদকর্মীর ওপর এ ধরনের নৃশংস হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপরও হুমকি।

অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা