ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ রাজশাহী জেলা ট্রাফিক অফিসে এসপি নাঈমুল হাছানের বার্ষিক পরিদর্শন: দাপ্তরিক স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা: বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ তাহিরপুর উপজেলার পুরান লাউড় গ্রামের ৯৫০পিস ইয়াবা টেবলেট সহ আটক হলো তাহিরপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে হুমকি তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ

জকিগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 66 শেয়ার

আব্দুস শহীদ শাকির
‎​জকিগঞ্জ (সিলেট), প্রতিনিধি:


‎​“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।

‎​সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং রাইজিংসান সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক খালেদ হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “সমবায় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর ভূমিকা অনস্বীকার্য।
‎​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন মিয়া, এলজিডি কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমান এবং সোনারবাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুর ইসলাম।

‎ বিশেষ অতিথিরা সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

‎​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ডা. হাবিবুল্লাহ মিসবাহ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, সাংবাদিক মোরশেদ লশ্কর, হাফিজ আব্দুল হালিম, সাবেক মেম্বার তজমুল আলী-সহ উপজেলার বিভিন্ন সমবায়ী নারী ও পুরুষ নেতৃবৃন্দ।

‎​সমবায়ের এই বিশেষ দিনটিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায়ী এবং কর্মকর্তাবৃন্দরা উপস্থিত হয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪