November 8, 2026, 10:21 am
শিরোনাম:
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করল বিজিবি ঝিনাইদহের গান্না ইউনিয়নে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: দেশি মদ ও গাঁজাসহ ৩ জন আটক, কারাদণ্ড

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন
জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

​চুয়াডাঙ্গা সদর থানাধীন মাথাভাঙ্গা ব্রিজের নিচে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ১ লিটার দেশি মদ ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক সেবনকারী ও কারবারিকে আটক করা হয়েছে।

​অভিযান ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাথাভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালায়।

এ সময় অসামাজিক ও মাদকবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকাকালীন হাতেনাতে আটক করা হয় তিনজনকে।

​আটককৃতরা হলেন:
১. মো. বাবুল (৪২), পিতা: মৃত নাছির উদ্দিন, সাং- দৌলতদিয়া মাঝেরপাড়া, থানা: চুয়াডাঙ্গা সদর, জেলা: চুয়াডাঙ্গা।
২. মো. জব্বারুল (৩৫), পিতা: মৃত মিরাজ উদ্দিন, সাং- আলমপুর, থানা: মেহেরপুর সদর, জেলা: মেহেরপুর।
৩. মো. শরিফুল ইসলাম (২৩), পিতা: মো. আকুল, সাং- দৌলতদিয়া দক্ষিণপাড়া, থানা: চুয়াডাঙ্গা সদর, জেলা: চুয়াডাঙ্গা।

​অভিযানকালে তল্লাশি চালিয়ে আটককৃত মো. বাবুল ও মো. জব্বারুলের হেফাজত থেকে অবৈধ ১ লিটার দেশি মদ এবং মো. শরিফুল ইসলামের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে আটককৃত তিনজনের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জেলাকে মাদকমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।

জব্দকৃত আলামতসহ আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।



ফেসবুকে আমরা