হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এটি সংগঠনটির ষষ্ঠ কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
দুই বছর মেয়াদি এই কমিটিতে দৈনিক পূণ্যভূমির দেলোয়ার হোসেন মাহমুদকে সভাপতি, দৈনিক সিলেটের সংবাদের ফাহাদ হোসাইনকে সাধারণ সম্পাদক এবং এশিয়া বাণীর সাকেল উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: সুলতান মাহমুদ (দৈনিক ভোরের আওয়াজ)। সহ-সভাপতি: আব্দুল্লাহ আহমদ (দৈনিক যায়যায়দিন) ও দেলওয়ার হোসেন মান্না (ইনকিলাব)। সহ-সাধারণ সম্পাদক: ওলিউর রহমান তামিম (আরটিভি)। সাংগঠনিক সম্পাদক: রিমন আহমদ (দৈনিক সচিত্র সিলেট)। দপ্তর সম্পাদক: তামিম আহমদ (আমার কুলাউড়া)। প্রচার সম্পাদক: জাবেদ আহমদ (জিবি সময়)।
নির্বাহী সদস্য: সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), ইমন আহমদ (সাপ্তাহিক হলি সিলেট) এবং শিপন আহমদ (দৈনিক সংগ্রাম প্রতিদিন)।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং কল্যাণে কাজ করে আসছে এই সংগঠন।