ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

গোপালগঞ্জে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 209 শেয়ার

মো: বাবলা মোল্যা, স্টাফ রিপোর্টার (গোপালগঞ্জ):

 

 

গোপালগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দক্ষিণ বঙ্গের পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি অশোক সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর-এর সাংবাদিক এস. এম. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা টিভির সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ; দৈনিক সবুজ বাংলা-র সাংবাদিক সাইফুর রসিদ চৌধুরী; বৈশাখী টিভির সাংবাদিক শেখ মোস্তফা জামান; চ্যানেল এস টিভির সাংবাদিক কাজী মাহামুদ; ৭১ টিভির সাংবাদিক আজিজুর রহমান রনি; চ্যানেল ২৪ টিভির সাংবাদিক বাদল সাহা;দৈনিক ভোরের পাতা-র সাংবাদিক হেমন্ত বিশ্বাস; দৈনিক মুক্তি সমাচার-এর সাংবাদিক মো: বাবলা মোল্যা, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি-র সাংবাদিক মো. আবিদ হাসান মুছা এবং দৈনিক শেষ সংবাদ-এর সাংবাদিক তানভীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সোহাগ সেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪