ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

গাইবান্ধার বারইপাড়ায় চলাচলের অনুপযোগী সড়ক: দুর্ভোগে এলাকাবাসী

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 293 শেয়ার

রিয়াজ এলাহি রাজনঃ গাইবান্ধা প্রতিনিধি

 

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারইপাড়া গ্রামের সাবেক প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বাড়ি থেকে কালিতলা পর্যন্ত সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্তমানে এর বহু অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও রাস্তার অর্ধেকের বেশি অংশ পুকুরে ধসে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে এখন অটোরিকশাসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে শতাধিক মানুষ যাতায়াত করেন। তবে এখন হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাও নেই। আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪