হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৬ বছর পর আগামী ১৫ নভেম্বর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত সোমবার (৫ অক্টোবর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে সাইদুর বস্ত্রালয়ের মালিক মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুর রহমান এবং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবুসহ ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি ২ টি পদের বিপরীতে জামাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আবু তাহের, শেখ আসাদুজ্জামানসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম টোকন, রফিকুজ্জামান, রুমি ,সেলিনা খাতুন, আমিনুর রহমান মুন্না সহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিদ্দিকুল ইসলাম, শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শের আলী, মনিরুজ্জামান খান, শেখ সিরাজুল ইসলাম, কোষাধাক্ষ পদে রজব আলী এবং মাহমুদুল্লাহ, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন, মনিরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক পদে শেখ সাইফুল ইসলাম, শেখ লুৎফর রহমান এবং নির্বাহী সদস্য ৪ টি পদে শেখ হাফিজুল ইসলাম ,রাজু হোসেন, আবুল হোসেন, নুরুজ্জামান খান, আরাফাত হোসেন সহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, সদস্য জহরুল হক হুদা, শেখ শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।