September 19, 2026, 3:55 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name

হাফিজুর রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

 

জুম্মার নামাজে যাওয়ার ফাঁকে এবং বাড়ির সবার অজান্তে নানা বাড়ি বেড়াতে এসে অসাবধানতা বশত: পুকুরে ডুবে আব্দুল্লাহ ও ইকবাল নামে ২ শিশুর করুন মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। সোনাতলা গ্রামের সোহারাব গাজী, আবু রায়হান, ইউনুস সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ঐ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ২ জনই পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে প্রথম আসে আসে। তিনি শিশু দু,টিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশু দু,টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্যের খবরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা ছুটে যেয়ে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আকস্মিক শিশু দু,টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।



ফেসবুকে আমরা