September 19, 2026, 3:45 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! 

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের কাজেরল্লা গ্রামের উদীয়মান কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে মুন্নি আক্তার নামের এক তরুণীকে বিয়ে করে শারীরিক নির্যাতন ও পরবর্তীতে তা অস্বীকার করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। পাশাপাশি আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে এসে অসহায় নারীর পাশে থাকার জন্য সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।

 

ভুক্তভোগী মুন্নি আক্তারের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউসুফ রায়হানের সঙ্গে তার পরিচয় হয়।

 

পরিচয়ের সূত্র ধরে দীর্ঘ দুই বছর ধরে তাদের মধ্যে সংসার জীবন চলে আসছে বলে দাবি করেন মুন্নি আক্তার।

 

মুন্নির ভাষ্যমতে, প্রায় তিন মাস আগে নবীনগর পৌর এলাকার বেলজিয়াম ভবনে একটি ভাড়া বাসায় তারা বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি ইউসুফ রায়হান তাকে অস্বীকার করেন এবং মারধর করে ওই বাসা থেকে বের করে দেন। নবীনগরে ওই তরুণীর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ না থাকায় তিনি চরম বিপাকে পড়েছেন। মুন্নির আরও অভিযোগ, ইউসুফ রায়হান এর আগেও একাধিক বিয়ে করেছেন।

 

এদিকে মুঠোফোনে যোগাযোগের পর কণ্ঠশিল্পী ইউসুফ রায়হান মুন্নি আক্তারকে বিয়ে করার কথা সম্পূর্ণ অস্বীকার করেন এবং তাকে ‘কাজের মেয়ে’ বলে পরিচয় দেন।

 

তবে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েকজন সাংবাদিক পেশাগত কাজে ইউসুফ রায়হানের বাসায় গেলে তিনি মুন্নি আক্তারকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। পরবর্তীতে সাংবাদিকরা সেই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সদুত্তর দিতে পারেননি।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণী ন্যায়বিচার ও তার ওপর হওয়া নির্যাতনের প্রতিকার দাবি করেছেন।



ফেসবুকে আমরা