ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

ওসমানীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 111 শেয়ার

ইব্রাহিম খান ইমন
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র মিনি শহর গোয়ালাবাজারে এ র‍্যালির আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও ইসলাম উদ্দিনের সঞ্চালনায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস.টি.এম. ফখরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, নুরুল ইসলাম রেজন,গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বাক্স, সাবেক সভাপতি কামরুল ইসলাম, বুরুঙ্গা বাজার ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিকুর রহমান, তাজপুর ইউপি সদস্য আবুল কালাম, আনহার মিয়া, আকিক চৌধুরী, বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, লয়লুছ মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলার আটটি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা যুবদলের ৪৭ বছরের গৌরবময় ইতিহাস, সংগঠনের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুব সমাজের ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন,গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সবসময় সামনের কাতারে থেকেছে, ভবিষ্যতেও দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখতে হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪