নিজস্ব প্রতিবেদন
আসন্ন ১১ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একসত্যাপাড়া স্কুল টিলা এলাকায় আয়োজিত এ আলোচনা সভায় জশনে জুলুসের সার্বিক প্রস্তুতি, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জুলুস বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ জলিল ও যুগ্ম সম্পাদক জনাব মুহাম্মদ জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ১নং মানিকছড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ আতিক ডাক্তার এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আশিকুর রহমান আশিকী।
এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন, মাওলানা বনি আমিন জিহাদী, মাওলানা বশির উল্লাহ, মাওলানা মুহাম্মদ আহমাদুল হকসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং আসন্ন ১১ রবিউল আউয়ালের জশনে জুলুসকে ব্যাপকভাবে সফল করার জন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং পবিত্র জশনে জুলুস সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।