September 19, 2026, 3:54 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

Reporter Name

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরির মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক পরীক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কসবা পৌর শহরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

​আটককৃতরা হলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তাঁর ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)।

​পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, অভিযুক্ত তাসফিয়া রহমান জান্নাত তাঁর এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে এইচএসসি পরীক্ষার একটি ভুয়া প্রবেশপত্র প্রস্তুত করেন। পরবর্তীতে ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় তিনি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসেন।
​পরীক্ষা চলাকালীন প্রবেশপত্র যাচাইয়ের সময় তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আবুল কালাম আজাদের সন্দেহ হয়।

তাৎক্ষণিকভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে নিশ্চিত হওয়া যায় যে, তাসফিয়া রহমান জান্নাত নামের কোনো শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন না এবং উপস্থাপিত প্রবেশপত্রটি সম্পূর্ণ ভুয়া।

​পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত অভিযুক্ত তাসফিয়া রহমান জান্নাত ও ইনজামামুল হককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ এবং ভবিষ্যতে এমন অপরাধে না জড়ানোর মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

​কেন্দ্র সচিব মো. আবুল কালাম আজাদ জানান, প্রবেশপত্রের কোড নম্বর ও বিষয়ভিত্তিক তথ্যে অসঙ্গতি থাকায় বিষয়টি ধরা সম্ভব হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির বলেন, আইনানুগ ব্যবস্থা হিসেবে অভিযুক্তদের দণ্ড দেওয়া হয়েছে এবং তাঁরা মুচলেকা দিয়েছেন।



ফেসবুকে আমরা