September 18, 2026, 10:27 pm
শিরোনাম:
নকশা ও বিল অনুমোদন নিয়ে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ,তথ্য-প্রমাণ যাচাই ও নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক,কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত   নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  নওগাঁয় গরু চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার দুবাইয়ের শ্রমিকদের আবাসনে প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ৩.৭ বর্গমিটার ঘুমানোর জায়গা থাকতে হবে।  ভক্তি ও মেধার অপূর্ব মেলবন্ধন: স্বামীবাগ আশ্রমে ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট–২০২৬’-এর জেলা পর্যায় শুরু ঝিনাইদহে গাঁজাসহ গ্রেপ্তার ৫: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝিনাইদহে ফারিয়া একাদশ ও শাহিন ঢালী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি ছাত্রদল নেতা শাহরিয়ার রাসেল
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

Reporter Name

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

 

 

টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামনে অবস্থিত একটি মুদি দোকানের ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ডাকাত দলের হামলায় গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দিবাগত রাত প্রায় ১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় টেকনাফ উপজেলা শহীদ মিনারের পেছনের এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার আড়ালে ওত পেতে থাকা ৫-৬ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে আবু বক্কর ছিদ্দিককে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার পিঠে ৭টি এবং বাম হাতের তালুতে ১টিসহ মোট ৮টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তার কাছে থাকা বিকাশ, নগদ, ইজিলোডের লেনদেনের টাকা, অন্যান্য বিক্রির প্রায় ২ লাখ টাকা, ৪টি ছোট বাটন মোবাইল ফোন, প্রায় ২০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ডসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সময় আবু বক্করের সঙ্গে তার প্রতিবেশী রুবেল ছিলেন। রুবেলের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা