November 6, 2026, 6:00 am
শিরোনাম:
চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে টেকনাফের স্কুলছাত্র জুনায়েদ, মানবিক সহায়তার আবেদন

Reporter Name

 

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার-ঝিমংখালী সংলগ্ন টেকপাড়া আশ্রয়ণ প্রকল্পের এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী দীর্ঘ দেড় মাস ধরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে না পারায় শিশুটির শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ জুনায়েদ (১২)। তিনি মোহাম্মদ মোজাহের মিয়া (৪২) ও মমতাজ বেগমের (৩৫) ছেলে। পরিবারের বসবাস টেকপাড়া আশ্রয়ণ প্রকল্প, ঝিমংখালী, ৬ নম্বর ওয়ার্ডে।পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে বাড়ি থেকে মিনাবাজারের উদ্দেশ্যে বের হলে টেকপাড়া এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তার একটি পা গুরুতরভাবে ভেঙে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজারের আল-ফুয়াদ হাসপাতালে নিয়ে যান। সেখানে অর্থোপেডিক সার্জন ডা. এ.কে.এম. হারুন অর রশিদ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে বাড়িতে

ফিরে চিকিৎসা চললেও প্রয়োজনীয় অস্ত্রোপচার না হওয়ায় তার ভাঙা পা জোড়া লাগেনি। একপর্যায়ে ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেয় এবং পচন ধরতে শুরু করে।পরে প্রতিবেশীদের সহযোগিতায় কিছু অর্থ সংগ্রহ করে তাকে আবার হাসপাতালে নেওয়া হলে নতুন করে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে অপারেশনের ব্যয় বহন করার সামর্থ্য না থাকায় পরিবারটি চিকিৎসা চালিয়ে যেতে পারছে না।জুনায়েদের অসহায় পিতা মোজাহের মিয়া জানান, তিনি দিনমজুর। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।প্রতিবেশী শামসুল আলম বলেন, সময়মতো উন্নত চিকিৎসা না হলে শিশুটির পা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে জুনায়েদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ: 01898821363 (মোজাহের মিয়া)

যোগাযোগ: প্রতিবেশী শামসুল আলম

নগদ: 01864372956

পরিবারের একটাই আকুতি—সবার সামান্য সহযোগিতায় যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে স্কুলে যেতে পারে ছোট্ট শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ।



ফেসবুকে আমরা