November 5, 2026, 7:26 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু রোজার: সেনেরহুদায় শোকের ছায়া

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন, জীবননগর উপজেলা প্রতিনিধি, (চুয়াডাঙ্গা):

 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বিড়ি ভর্তি একটি ইজিবাইকের ধাক্কায় রোজা নামের ৪ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজা ওই গ্রামের রাজু আহাম্মেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শিশু রোজা বাড়ির পাশের একটি দোকানে আচার কেনার জন্য গিয়েছিল। কিন্তু দোকানে কাঙ্ক্ষিত আচার না পাওয়ায় সে হাতে টাকা নিয়েই হাসিমুখে বাড়ির দিকে ফিরছিল।

ফেরার পথে সেনেরহুদা জিরো পয়েন্ট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকটিতে প্রচুর পরিমাণে কালাম বিড়ি বোঝাই করা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ধাক্কায় শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর মা কান্নায় ভেঙে পড়ে বলেন: “আমার মেয়েটা মাত্র কয়েকটা টাকা হাতে নিয়ে হাসতে হাসতে আচার কিনতে গিয়েছিল। আচার না পেয়ে সেই টাকা হাতে করেই ফিরে আসছিল ও। কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে গেল। তবে এই দুর্ঘটনার জন্য আমি ইজিবাইক চালককে দোষ দিচ্ছি না, এটা আমার কপালের লিখন।” সন্তান হারিয়েও চালকের প্রতি কোনো ক্ষোভ না দেখিয়ে নিজের ভাগ্যকেই দোষারোপ করছেন এই শোকাতুর মা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। নিহত শিশুর পরিবারের সাথে কথা বলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সুধীমহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন, শিশুরা সাধারণত পারিপার্শ্বিক ঝুঁকি না বুঝেই রাস্তা পারাপার হয়। সড়ক দুর্ঘটনা রোধে এবং কোমলমতি শিশুদের জীবন রক্ষায় অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া এবং রাস্তা পারাপারের সময় শিশুদের একা না ছাড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।



ফেসবুকে আমরা