September 19, 2026, 3:06 pm
শিরোনাম:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিম,সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বা মালয়েশিয়ার জেলখানায় বন্দি হয়ে আছে হাজারো রেমিড্যান্স যোদ্ধা।  বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে পানি নিষ্কাশন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সুফলাকাটীতে গণসংযোগে রফিকুল ইসলাম দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আশাশুনিতে র‍্যাবের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ী পলাতক

Reporter Name

 

সাতক্ষীরাপ্রতিনিধি :
শেখ মাসুদ হাসান মনি

 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখালী গ্রামে র‍্যাব-৬, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আশাশুনি থানার যৌথ অভিযানে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিংড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার (১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আশাশুনি থানার এসআই আব্দুর রউফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদের বাড়িতে অবৈধভাবে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ভাই পালিয়ে যায়।

অভিযানে মহিষকুড় সেন্টারের মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও হারুনের অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ি, পুশিংয়ে ব্যবহৃত অপদ্রব্য এবং একাধিক সিরিঞ্জ জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত প্রায় ১ হাজার ৩৪২ কেজি বাগদা চিংড়ি রাস্তার ওপর ফেলে গাড়ির চাকার নিচে পিষ্ট করা হয় এবং পেট্রোল ঢেলে সম্পূর্ণ ধ্বংস করা হয়। মৎস্য বিভাগের তথ্যমতে, জব্দকৃত চিংড়ির আনুমানিক বাজারমূল্য ১৩ থেকে ১৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য ও খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট প্রচলিত আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষায় অপদ্রব্য মিশিয়ে মাছ ও চিংড়ি বাজারজাতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জনস্বার্থে প্রশাসনের বার্তা:
“অপদ্রব্যযুক্ত মাছ ও চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুকে আমরা