September 24, 2026, 6:48 am
শিরোনাম:
কলাপাড়ায় মা-ছেলেকে অমানবিক নির্যাতনের অভিযোগ: বিএনপি নেতা চুন্নু তালুকদারকে শোকজ সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আশরাফুল হক জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

Reporter Name

মো:সাজ্জাদ হোসাইন,ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি।

 

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা এবং হরিণাকুন্ডু উপজেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক জনাব আশররাফুল হক জুয়েলের ওপর বর্তমান সরকারের সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিচালিত বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে। রাজপথের রাজসাক্ষী ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুল হক জুয়েলের ওপর এমন কায়দায় পরিকল্পিত হামলা দেশের রাজনৈতিক সহনশীলতা ও জনগণের নিরাপত্তাহীনতার চরম রূপকে ফুটিয়ে তোলে।

নেতৃবৃন্দ হামলায় জড়িতদের অবিলম্ব ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন:

“রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কাপুরুষের মতো সন্ত্রাসী লেলিয়ে দিয়ে নেতা-কর্মীদের রক্ত ঝরানো হচ্ছে। আশরাফুল হক জুয়েল ভাইয়ের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এই বর্বরোচিত হামলার জবাব বাংলার জনগণ রাজপথেই দেবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দের দাবি ও হুঁশিয়ারি:

অবিলম্বে গ্রেপ্তার: ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

সুষ্ঠু তদন্ত: কোনো ধরণের রাজনৈতিক চাপ ছাড়া ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

কঠোর আন্দোলন: অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে হরিণাকুন্ডুসহ সমগ্র জেলাজুড়ে সর্বাত্মক ও কঠোর প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হবে।

নেতৃবৃন্দ হামলায় গুরুতর আহত আশরাফুল হক জুয়েলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সর্বস্তরের নেতা-কর্মীদের এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সরব থাকার আহ্বান জানান।



ফেসবুকে আমরা