August 15, 2026, 6:52 am
শিরোনাম:
রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার বোদায় উৎসবমুখর আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন মদ পানে বাধা ও ছিনতাই প্রতিরোধে কথা বলায় সমিতির সভাপতিকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউনূসের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর পদক্ষেপ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিট: প্রবাসে এক টুকরো বাংলাদেশ, পাকিস্তান ও ভারত মিজানুর রহমান: আলীগড়ের শিক্ষার্থী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় এখন শেখ হাসিনার পক্ষে – আমিনুল হক পলাশ গ্রিন কার্ড-নাগরিকত্ব-আশ্রয়ের আবেদন অনলাইনে বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আন্তর্জাতিক সম্প্রদায় এখন শেখ হাসিনার পক্ষে – আমিনুল হক পলাশ

Reporter Name

 

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিক আমিনুল হক পলাশ গত সোমবার (১০ আগস্ট ২০২৬) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ”র সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ড্রাইভিং সিটে আওয়ামী লীগ, আন্তর্জাতিক সম্প্রদায় এখন শেখ হাসিনার পক্ষে।খবর আইবিএননিউজ ।

বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান নিয়ে শঙ্কায় পরাশক্তিধর দেশগুলো এমনটা জানিয়ে আমিনুল হক পলাশ আরো বলেন, তবে আমেরিকার পোস্টার বয় ইউনুসের ১৮ মাসের শাসনের নমুনায় পশ্চিমা দেশগুলো হতাশ বলেই মেয়াদ বাড়েনি ইউনূসের।

তিনি বলেন, একই পথে হাঁটছে বর্তমান শাসক তারেক রহমান। আন্তর্জাতিক কমিউনিটি দিচ্ছে না কোন ঋণ, হচ্ছে না বিনিয়োগ তাই দিশেহারা বিএনপি।

আন্তর্জাতিক কমিউনিটি এবং আন্তর্জাতিক গণমাধ্যম গুলো শেখ হাসিনার দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন উল্লেখ করে সাবেক এই কূটনীতিক বলেন, সেই হিসেব ধরে এবার তারা হিসাব মিলিয়ে দেখছেন ইউনুস এবং তারেকের দেশ পরিচালনার সঙ্গে।

পলাশ আরও বলেন, ব্রিকস সম্মেলনে যোগ দেয়া না দেয়া তারেক রহমানের জন্য “শাখের করাত” হবে। ব্রিকস সম্মেলন তারেক রহমানের জন্য এখন কঠিন পরীক্ষা রাজনৈতিক চাল এবং কূটনৈতিক দিক থেকে এই অবস্থায় বিএনপি তালগোল পাকিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক।

এক প্রশ্নের জবাবে আমিনুল হক পলাশ বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন – এটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত, বাংলাদেশের জনগণের উপর নির্ভর করেই শেখ হাসিনা দেশে ফিরবেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে নয়। আওয়ামী লীগ সহিংসতা চায় না, কোনো ধরনের প্রতিশোধও চায় না।

৫ আগস্ট সংবাদ সম্মেলনে নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে বলেও জানান এই নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গীবাদকে সমর্থন করে না, বাংলাদেশের জনগণের কাছে নিরাপদ শেখ হাসিনাই।

যুক্তরাষ্ট্র প্রবাসী আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সভাপতি সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে এবং স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশের সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জিএম তরিকুল ইসলাম, স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশের আহবায়ক মানিক লাল ঘোষ, যুগ্ম আহবায়ক সাজেদা পারভীন সাজু, যুগ্ম আহবায়ক ওয়ারেছুন্নবী খন্দকার, যুগ্ম আহবায়ক আহমেদ রাসেল( যুক্তরাষ্ট্র), সিনিয়র সাংবাদিক আজমল হক হেলাল, সাংবাদিক জহিরুল ইসলাম (যুক্তরাষ্ট্র), সাংবাদিক এইচএম দুলাল হোসেন, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক শাহনাজ পারভীন এলিস, সাংবাদিক মৌসুমি আকতার স্মৃতি, সাংবাদিক জালাল উদ্দিন কণ্ঠশিল্পী ও সাংকৃতিক সংগঠক মুক্তি শেখ প্রমুখ ।



ফেসবুকে আমরা